- Admin
- 04 Aug 2025
- 08 Comments
জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, পিএইচডি, অডিট কমিটির চেয়ারম্যান জনাব নুরুল আলম, এফসিএস এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব আব্দুল হামিদ, এফসিএ। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচলনা করেন জনাব মুহাম্মদ মনিরুজ্জামান, ভিপি। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত ও জান্নাত লাভের জন্য এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।